রবিবার, ১২:২৭ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ক্যাটরিনার মেজাজ সামলাতে হিমশিম খাচ্ছেন ভিকি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনার সঙ্গে ঘর বাঁধেন তুলনায় নবাগত ভিকি। তাদের বিয়ের বয়স মাত্র দু’বছর। এক সময় তাদের জুটিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নিন্দুকেরা। তাদের সকলকে চুপ করিয়ে দিয়ে দিব্যি সংসার করছেন দু’জনে। কিন্তু বিদেশিনি স্ত্রীর মেজাজের সঙ্গে নাকি পাল্লা দিতে হিমশিম খাচ্ছেন ভিকি!

তাদের প্রেম নিয়ে বলিপাড়ায় বহু দিন থেকে ফিসফাস থাকলেও বিয়ের আগে কখনও নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। বিয়ের পর থেকে তাদের সুখী দাম্পত্যের ছবি বিভিন্ন সময় তুলে ধরেছেন অভিনেত্রী। কিন্তু তার পরও নাকি কৌশল পরিবারে অশান্তি। রোজ বাড়ি ফিরেই মেজাজ দেখান ক্যাটরিনা! ‘মেরি ক্রিসমাস’ ছবির প্রচারে দাম্পত্যের গোপন কথা ফাঁস করে দিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, বিয়ের পর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন তিনি স্ত্রীকে বেশ ভয়ই পান। খানিক বুঝেই চলেছেন ক্যাটরিনাকে। এ বার অভিনেত্রীর মুখেও একই কথা। ভিকির সঙ্গে ঝামেলার কথা জানান অভিনেত্রী। বাড়ি ঢুকে নাকি টানা ৪৫ মিনিট চোটপাট করেন তিনি। আর স্ত্রীর মেজাজের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নাজেহাল দশা অভিনেতার।

ক্যাটরিনার কথায়, ‘লোকে ভাবে আমাদের খুব ভাব। কিন্তু আমাদের কথায় কথায় ঝগড়া বাধে। আসলে বাড়ি ফিরে বাইরের সব রাগ আমি টানা ৪৫ মিনিট ধরে উগরে দিই। আমি বলা শুরু করলে ভিকি চুপ করে যায়। কিছু জিজ্ঞেস করলে বলে আমার উচ্চারণ নাকি বুঝতে পারে না। আসলে এক নাগাড়ে এত ইংরেজি বুঝতে অসুবিধা হয় ভিকির। তার পর নিজেই চুপ করে যাই আমি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com