শনিবার, ১২:১০ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নতুন বছরে সুখবর দিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পঠিত

নতুন বছরের ভক্তদের সুখবর দিলেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। এক ইনস্টাগ্রাম পোস্টে মুক্তি প্রতীক্ষিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার মুক্তির তারিখ জানালেন তাঁরা। জানিয়েছেন, ২০২৪ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। তবে কোন ঈদ তা নিশ্চিত করেননি অভিনেতারা। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে।

কিছুদিন আগে সিনেমাটির শুটিং চলাকালীন আঘাত পান অক্ষয় কুমার। সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এর জন্য তিনি কখনোই সাহায্য নেন না বডি ডাবল কিংবা পেশাদার স্টান্টম্যানের। তাই অনেক দৃশ্যে বিষয়টা অতিরিক্ত ঝুঁকিরও হয়ে যায়। তেমনি এক অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ই আঘাত পান অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর শুটিং চালিয়ে যান অক্ষয়।

‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্যে অক্ষয়-টাইগার। ছবি: ইনস্টাগ্রাম‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্যে অক্ষয়-টাইগার। ছবি: ইনস্টাগ্রামঅক্ষয়-টাইগারের দ্বৈরথ পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। টাইগার জিন্দা হ্যায় খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন ও জাহ্নবী কাপুর। প্রযোজকের ভূমিকায় রয়েছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com