শুক্রবার, ০১:৫২ অপরাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

শরিফুল রাজের ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১০৫ বার পঠিত

কয়েক দিন আগেই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ঘোষণা দিয়েছিলেন, বছরের শেষ দিন প্রকাশিত হবে তাঁর ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। নির্মাতার সেই কথামতোই গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির পোস্টার। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা শরিফুল রাজকে। হালকা ছাই বর্ণের এক হুডিতে ধরা দিলেন রাজ।

পোস্টারটি শেয়ার করে নির্মাতা রাজ লিখেছেন, সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা ‘ওমর’। ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকার থাকছেন শরিফুল রাজ।

সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তাহসান-শ্রাবন্তীকে নিয়ে আলোচিত সিনেমা ‘যদি একদিন’। এরপর চলতি বছরের আগস্টে ‘ওমর’ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এই নির্মাতা। এই সিনেমা দিয়েই ৫ বছর পর নতুন ছবি নির্মাণ করেছেন তিনি।

শরিফুল রাজ ছাড়াও এতে আরও অভিনয় করছেন—শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকী, আবু হুরায়রা তানভীর প্রমুখ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটির চিত্রায়ণে আছেন রাজু রাজ। সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ ও স্যাভি (কলকাতা)। এটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশনস। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমা হলে ‘ওমর’ মুক্তি দিতে চান পরিচালক রাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com