শুক্রবার, ১১:০৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কেন সাইফকে ছেড়ে গিয়েছেলেন অমৃতা, মুখ খুললেন শর্মিলা ঠাকুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

সম্প্রতি করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন বলিউডের নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী শর্মিলা ঠাকুর। মা-ছেলের জুটি প্রথমবারের মত করণের শো এর কফি কাউচে বসেছিলেন। আর এখানেই কথা প্রসঙ্গে উঠে এল সাইফ আর অমৃতার বিয়ে।

১৯৯১ সালে খুব অল্প বয়সেই অমৃতাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন সাইফ। বয়সেও অমৃতা ছিল অনেক বড় তার থেকে। শোনা যায়, পতৌদি পরিবারের নাকি একেবারেই পছন্দ ছিল না অমৃতাকে। এমনকি তাকে মেনে নিতে বছর পাঁচেক সময় লেগেছিল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কফি উইথ করণ-এ সাইফ জানান, অমৃতা তার সঙ্গে দেখা করতে মুম্বাই এসেছিলেন। আর তখনই মা-কে সাইফ জানান, অমৃতাকে আগেরদিন বিয়ে করেছেন।

ছেলের এভাবে না বলে বিয়ে করার সিদ্ধান্তে কেঁদে ফেলেছিলেন শর্মিলা। থামছিল না চোখের জল। ছেলেকে বলেছিলেন, ‘তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ’।

এরপর শর্মিলা করণ জোহরকে জানান, ‘বাবা-মায়ের সঙ্গে জীবনের প্রতিটা দিক ভাগ করে নেওয়া খুব ভালো। কারণ ওরাই আপনাকে দেখভাল করে বড় করেছে।’

সাইফ জানান, অমৃতাকে বিয়ে করার সিদ্ধান্ত যেমন তিনি প্রথম মা-কেই জানিয়েছিলেন, তেমনই অমৃতার সঙ্গে বিচ্ছেদের কথাও প্রথম জেনেছিল শর্মিলাই। ছেলেকে বলেছিলেন, সব পরিস্থিতিতে পাশে থাকবেন তিনি।

শর্মিলার মতে, ‘ওটা খুব একটা সহজ পরিস্থিতি ছিল না। বিশেষ করে তোমরা যখন অনেকটা সময় একসঙ্গে থাকো। আর তোমাদের ওরকম মিষ্টি মিষ্টি সন্তান থাকে। দুজনের মধ্যে সেই সময় সম্পর্ক খুব একটা সুরেলাও ছিল না। আর ওরকম পরিস্থিতিতে তা সম্ভবও নয়। কারণ দুজনেই আঘাত পেয়েছে। ওই পরিস্থিতিটা খুব একটা ভালো ছিল না। আমি আমার মতো করে চেষ্টা করেছিলাম।

ওর (অমৃতার) ঠান্ডা হতে একটু সময় লেগে গিয়েছিল।’ বর্ষীয়ান এ অভিনেত্রীর মতে, সেইসময় ছেলের বউয়ের সঙ্গে তিনি হারিয়েছিলেন দুই ফুটফুটে নাতি-নাতনি সারা আর ইব্রাহিমকেও।

২০০৪ সালে অমৃতার সঙ্গে ডিভোর্সের পর ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।

পতৌদি পরিবারের ছবি-ভিডিও দেখে এখনও যৌথ পরিবারের স্বাদ পায় নেট-নাগরিকরা। সকলে আলাদা আলাদা থাকলেও, যে কোনও অনুষ্ঠান তারা কাটায় একসঙ্গে। শর্মিলা থেকে সাইফ, সোহা-সাবা, কুণাল-কারিনা বাদ যান না কেউই। এমনকী কারিনার বাড়িতে অবাধ যাতায়াত সাইফের প্রথমপক্ষের দুই সন্তান ইব্রাহিম আলি খান ও সারা আলি খানের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com