শনিবার, ১১:৪৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

বিয়ে করলেন আরবাজ খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

বিয়ে করলেন বলিউড অভিনেতা, পরিচালক ও প্রযোজক আরবাজ খান। গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে বিয়ের পিঁড়িতে বসেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। ৪১ বছর বয়সী মেকআপশিল্পী শুরা খানের সঙ্গে নতুন দাম্পত্য শুরু করলেন তিনি। বড়দিনের ঠিক আগে পরিবার ও অন্যান্য ঘনিষ্ঠের উপস্থিতিতে বিয়ে সেরেছেন আরবাজ। বোন অর্পিতা খানের বাড়িতে বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, ভাই সালমান খান, সোহেল খান, বোন আলভিরা অগ্নিহোত্রী ও আরবাজপুত্র আরহান। রোববার সন্ধ্যায় রাভিনা ট্যান্ডন নিজের প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে লেখা, মিস্টার অ্যান্ড মিসেস খানকে অনেক অভিনন্দন। রাভিনা ও তার মেয়ের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হলেন এই শুরা। ‘পটনা শুক্লা’ সিনেমায় কাজ করার সময়েই ঘনিষ্ঠতা বেড়েছে আরবাজ ও শুরার।

১৯৯৮ সালে মালাইকা আরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com