শুক্রবার, ১২:৪৬ অপরাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অস্বস্তিতে সুহানা খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার পঠিত

অভিনেতা-অভিনেত্রীদের সবসময়ই অনুসরণ করেছেন অনুরাগীরা। তারকা সন্তানদেরও ফলো করা বাদ যায় না। যদি তারকা সন্তানরা অভিনয়ে নজর দেন তাহলে তো কথায় নেই। এমনটি ঘটেছে শাহরুখ খান কন্যা সুহানা খান ও অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যাকে নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে সুহানা খান অভিনীত ‘দ্য আর্চিস’। জোয়া আখতারের এই ছবি দিয়ে পর্দায় অভিষেক হয় এই তারকা সন্তানের। ছবিটি মুক্তির পর থেকেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই সুহানার কাঁচা অভিনয়ের সমালোচনা করেছেন। সেই রেশ কাটার আগেই ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে অভিনয় করে প্রচারের আলোয় এসেছেন আরাধ্যা বচ্চন। সবাই একবাক্যে স্বীকার করেছে, বচ্চন পরিবারের নাম রাখবেন আরাধ্যা।

যদিও তার উচ্চারণ নিয়ে সমালোচনা করেছেন কিছু নেটিজেন। তাদের দাবি, নকল মার্কিনি উচ্চারণ শোনা গেছে তার মুখে। ঠিক যেমন তার মা ঐশ্বরিয়া করে থাকেন। একইসঙ্গে প্রশংসিত তার চরিত্র অনুযায়ী সাজপোশাকের। কপাল ছোঁয়া চুলের ‘ব্যাং’ সরতেই ঝলমলিয়ে উঠেছে আত্মবিশ্বাসী এক তরুণী। যাকে দেখে মুগ্ধ সবাই। দর্শকের চেয়ারে বসে উচ্ছ্বসিত ঐশ্বরিয়া। এদিকে আরাধ্যার অভিনয়ের সঙ্গে সুহানার অভিনয়ের তুলনা করেছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, সুহানার চেয়ে ছোট আরাধ্যা। তবে ছোট হলেও সুহানার চেয়ে শতগুণ ভালো অভিনেত্রী আরাধ্যা। এমন তুলনার ঘটনায় অস্বস্তিতে পড়েছেন কিং খান কন্যা সুহানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com