শুক্রবার, ১০:০০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রেকর্ড গড়ে ৫০০ কোটির ক্লাবে ‘অ্যানিমেল’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত
রণবীর কাপুরের সর্বশেষ চলচ্চিত্র ‘অ্যানিমেল’ বক্স অফিসে অপ্রতিরোধ্য। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়েছে অ্যানিমেল। এবার ৫০০ কোটির অভিজাত ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে রবিবার অ্যানিমেল ভারতে আয় করেছে ১৫ কোটি রুপি।

যার ফলে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। সেটিও মাত্র ১৭ দিনে। ভারতে অ্যানিম্যালের মোট আয় এখন ৫১২.৯৪ কোটি। হিন্দি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ডে এখন অ্যানিমেলের সামনে শুধু পাঠান, গাদার ২ ও জওয়ান।
 

এদিকে দ্রুততম ৫০০ কোটি আয়ের রেকর্ড তালিকাতেও নাম উঠেছে অ্যানিমেলের। ভারতীয় বক্স অফিসে দ্রুততম ৫০০ কোটি আয়ের রেকর্ড রয়েছে শাহরুখ খানের জওয়ানের। মাত্র ১৩ দিনেই ৫০০ কোটি আয় করে নেয় জওয়ান। গাদার ২-এর এই আয় করতে সময় লেগেছিল ২৪ দিন।

পাঠান ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ২৮ দিনে। বাহুবলীর হিন্দি ভার্সনের সময় লেগেছে ৩০ দিনেরও বেশি। জওয়ানের পর দ্বিতীয় স্থান দখল করে নিল অ্যানিমেল। মাত্র ১৭ দিনেই ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এটি। 

১৭ দিনে বিশ্বব্যাপী প্রায় ৮৫০ কোটির কাছাকাছি আয় করে নিয়েছে অ্যানিমেল।

 

1

যদিও অ্যানিমেল আরেকটি বড় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছে, তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর। ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’-এর সঙ্গে মুক্তি পেয়েছে অ্যানিমেল। নিখুঁত অভিনয়শৈলী ও চমৎকার চিত্রনাট্যের জন্য প্রশংসিত হচ্ছে ভিকি কৌশলের শ্যাম বাহাদুর। যদিও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি চলচ্চিত্রটি।

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com