শুক্রবার, ১০:০১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আবারও একসঙ্গে কার্তিক-সারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার পঠিত

বলিউডে অভিষেকের পর থেকেই একের পর এক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে সারা আলী খানের। কখনো তা রটনা, কখনো আবার সেই খবর সত্য প্রমাণ হয়েছে। এর মধ্যে কার্তিক আরিয়ানের সঙ্গে সাইফ কন্যার প্রেম বলিউডের বহুল চর্চিত বিষয়। করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে অভিনেতার প্রতি নিজের ভালোলাগার কথা কোনো রাখঢাক না করেই জানিয়েছিলেন সারা। এর পর পরিচালক ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’-এ জুটি বেঁধে কাজও করেন দুজনে। যদিও কার্তিক-সারার সম্পর্ক বেশিদিন টেকেনি। বছরখানেকের মধ্যেই প্রেমের ইতি ঘটে। এর পর থেকে দুজনে খুব ভালো বন্ধু। সেই জায়গা থেকে আবারও তারা সিনেমায় জুটি হচ্ছেন। বলিউডের আলোচিত হরর ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’র তৃতীয় কিস্তি ‘ভুল ভুলাইয়া ৩’-এ কার্তিক-সারা অভিনয় করবেন।

অনেকে এটাকে দেখছেন প্রাক্তন প্রেমিক-প্রেমিকার রিইউনিয়ন হিসেবে। অবশ্য প্রযোজক ও পরিচালকের প্রত্যাশাÑ কার্তিক ও সারা খুব ভালো বন্ধু, তাদের রসায়ন দর্শক পছন্দ করবেন। আসছে বছরের ফেব্রুয়ারিতে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। আর মুক্তি দেওয়া হবে দিওয়ালিতে। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের পর ভূষণ কুমার ও কৃষাণ কুমারের প্রযোজনায় সিনেমার তৃতীয় অধ্যায়েও পরিচালক থাকছেন আনিস বাজমি। তারা আশা করছেন, কার্তিক-সারা জুটি ২০২৪ সালের দিওয়ালি রাঙিয়ে দেবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com