শুক্রবার, ১০:০১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধর্মের জন্য প্রেমিককে ত্যাগ করলেন অভিনেত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

ভালোবাসা যেমন কাঁটাতারের বাধা মানে না, তেমনি জাত-ধর্মেরও তোয়াক্কা করে না পৃথিবীর বহু প্রেমিক যুগল এর প্রমাণ দিয়েছেন। কিন্তু ধর্মের জন্য এবার ভালোবাসার মানুষকে ত্যাগ করলেন ভারতীয় টিভি-বলিউড অভিনেত্রী হিমাংশি খুরানা।

ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস-১৩’ এর ঘরে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান অসীম রিয়াজ-হিমাংশি। তারপর দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করেন তারা। রিয়াজ মুসলিম, হিমাংশি হিন্দু ধর্মের অনুসারী। ভিন্ন ধর্মের অনুসারী হওয়ায় ভালোবাসাকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন হিমাংশি।

মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট করেছেন হিমাংশি। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘হ্যাঁ, আমরা আর এক সঙ্গে নেই। আমরা একসঙ্গে যে সময় কাটিয়েছি, তা চমৎকার ছিল। কিন্তু আমাদের এই জার্নি শেষ হয়ে গিয়েছে। আমাদের সম্পর্কের যাত্রাটা দুর্দান্ত ছিল এবং আমরা আমাদের জীবন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা আলাদা আলাদা ধর্মে বিশ্বাসী, ধর্মের প্রতি সম্মান রেখে আমরা আমাদের ভালোবাসাকে ত্যাগ করছি। আমাদের পরস্পরের প্রতি কোনো অভিযোগ নেই। দয়া করে, আমাদের প্রাইভেসির প্রতি সম্মান রাখুন।’

পরে ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি পোস্ট দেন হিমাংশি। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের জীবনের কোনো সমাধান পাইনি। আপনি এখনো ভালোবাসেন। কিন্তু ভাগ্য আপনার সুখের জন্য সমর্থন করে না; তারপরও ঘৃণা নয়, শুধু ভালোবাসা। এটিই পরিণত সিদ্ধান্ত।’

তবে এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি অসীম রিয়াজ। কিন্তু হিমাংশি জানিয়েছেন, যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিগ বসের ঘরে পরিচয় হয় রিয়াজ-হিমাংশির। ভারতের জাতীয় টেলিভিশনে হিমাংশি-রিয়াজ পরস্পরের প্রতি ভালোবাসার কথা জানান। যদিও ওই সময়ে চৌ নামে এক ছেলের সঙ্গে সম্পর্কে ছিলেন হিমাংশি। অসীম রিয়াজের জন্য ৯ বছরের সেই সম্পর্ক ভেঙে দেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com