শুক্রবার, ০৯:০২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চড়া দাম অ্যানিমেলের টিকিটের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত
দীর্ঘদিনের অপেক্ষার পর টানটান উত্তেজনার দুর্দান্ত এক ট্রেলার। সিনেমাপ্রেমীদের জন্য আর কী চাই? প্রকাশ হয়ে গেল রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এর ট্রেলার। বৃহস্পতিবার নির্মাতারা আসন্ন সিনেমাটির ট্রেলার উন্মোচন করেছেন। আর ট্রেলারে রীতিমতো রোমাঞ্চকর এক দুর্ধর্ষ যাত্রার প্রতিশ্রুতি দিচ্ছে অ্যানিমেল।

 যার ফলে সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশা এখন তুঙ্গে। 

এদিকে সিনেমাটির দর্শক চাহিদা পূরণ করতে ২৫ নভেম্বর অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ‘অ্যানিমেল’।

আর সিনেমার টিকিটের দামেই বোঝা যাচ্ছে, ‘অ্যানিমেল’ ঘিরে হাইপ এখন কী পরিমাণ! 

জানা গেছে, দিল্লি এবং মুম্বাইয়ে সিনেমাটির টিকিটের দাম ২২০০ রুপি পর্যন্ত করা হয়েছে। দিল্লি-এনসিআর অঞ্চলে টিকিটের দাম ২৫০ রুপি থেকে শুরু এবং একটি প্রথম শ্রেণির সিটের জন্য ২২০০ রুপি পর্যন্ত দাম নির্ধারিত করা হয়েছে। প্রথম শ্রেণির সিটের দাম সাধারণত ৯০০ থেকে ১৮০০ রুপি পর্যন্ত হয়। এ ক্ষেত্রে অ্যানিমেলের দাম আকাশছোঁয়া হতে যাচ্ছে।

মাল্টিপ্লেক্স চেইনে সাধারণ বসার টিকিটের দামও বেশি করা হয়েছে। প্রায় ৬৫০ রুপি পর্যন্ত। 

দিল্লির মতো মুম্বাইয়ে টিকিটের দাম একই। সর্বোচ্চ ২২০০ রুপি পর্যন্ত পৌঁছেছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর।

তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি। 

‘ব্রহ্মাস্ত্র’ ও ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর সফলতার পর রণবীর কাপুর এ বছরের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স দিতে যাচ্ছেন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিমেল’-এ। লেখক-পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটির ট্রেলারে সেই আভাসই পাওয়া যাচ্ছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com