শুক্রবার, ১১:১২ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেয়েকে ৫০ কোটি রুপির বাড়ি দিলেন অমিতাভ বচ্চন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

বেশ কিছুদিন ধরে বলিউডে বচ্চন পরিবারের অন্দরের নানা গুঞ্জন নিয়ে চলছে আলোচনা। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, বচ্চন বাড়ি ছেড়ে নাকি বাবার বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার জানা গেল, অমিতাভ বচ্চন তার মেয়ে শ্বেতা বচ্চনকে ৫০ কোটি রুপির বাংলো উপহার দিয়েছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন মেয়ে শ্বেতাকে উপহার স্বরূপ লিখে দিয়েছেন তার সাধের বাড়ি ‘প্রতীক্ষা’। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন অভিনেতাকে এই বাংলোটি উপহার দেন।

তারই ধারাবাহিকতায় বলা যেতে পারে, অভিনেতার প্রথম সম্পত্তি এই বাংলোটি। বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই অমিতাভ থাকতেন। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে গিফ্ট ডিডেন নথির ছবিও প্রকাশ্যে এসেছে।

‘প্রতীক্ষা’য় দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কয়ার ফুটের। অন্যটি ৬৭৪ স্কয়ার ফুট। এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। অমিতাভ এবং জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন দীপাবলিতে।

তবে কি বচ্চনদের অন্দরের মনোমালিন্যের জেরেই শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাটোয়ারা? আর সে জন্যই কি দীপাবলির পুজোতে এলেন না ঐশ্বরিয়া? এমন নানা জল্পনা-কল্পনা ঘুরপাক করছে বলিপাড়ায়।

শুধু তাই নয়, ভক্তদের মনেও এমন নানান প্রশ্ন রহস্যের দানা বেঁধেছে। তবে এর উত্তর রয়েছে শুধু বচ্চনদের কাছেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com