শুক্রবার, ০৯:৩৪ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

তানজিন তিশার অডিও ভাইরাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

বর্তমান সময়ের ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে পর্দার অভিনেত্রী তানজিন তিশা। গেল ক’দিন ধরে আলোচনা-সমালোচনা যেন পিছুই ছাড়ছেনা এই অভিনেত্রীর। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেম, হাসপাতালে ভর্তি, বাসায় ফিরে ফেসবুক স্ট্যাটাস, লাইভ ও সাংবাদিকদের হুমকি- এসব নিয়ে তুমুল সমালোচনায় এখন তিনি।

এর মধ্যে যুক্ত হয়েছে অভিনেত্রীর পুরনো একটি অডিও। ৯ মিনিট ৪৪ সেকেন্ডের অডিও রেকর্ডটি এখন ফেসবুকে ভাইরাল। যেখানে হাবিব ওয়াহিদের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে তিশার কথোপকথন উঠে এসেছে।

অডিওতে শোনা যায়, তিশা রেহানকে বলছেন; হাবিব কি তোমার ওখানে? রেহান বলেন, আমি কিছুই বলবো না। তিশা বলেন, আমি জানি হাবিব তোমার ওখানে, তোমরা কি আবার গেটব্যাক করতে চাও? রেহান বলেন, আমি জানি না। তিশা বলেন, তোমরা যদি ফের এক হতে চাও আমাকে বলো, সে আমার সঙ্গে এমন করছে কেন?

কথোপকথনে ঘুরেফিরে একই ধরনের প্রশ্নোত্তর আসছিল। তিশার চাপে রেহান বলেন, হ্যাঁ ও আসছে, টয়লেটে গেছে। ও তো অনেকটা সময় টয়লেটেই কাটায়। রেহান এক পর্যায়ে তিশাকে বোঝান যে, তুমি আনম্যারিড তোমার বাচ্চা নেই। তুমি ভালো ছেলে পাবা, তোমার জন্য কতজন পাগল, তুমি সুন্দরী। কিন্তু আমাকে কে নেবে। বাচ্চাসহ আমাকে কেউ নেবে না। আমি তো ফেঁসে গেছি।

অডিওতে ঘুরেফিরে একই কথা আসছিল। যার সারমর্ম হলো তিশার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হাবিব। কিন্তু সেপারেশনে থাকা রেহানের সঙ্গে হাবিব দেখা করতে যেতেন। এক পর্যায়ে তিশা বুঝতে পেরে রেহানকে ফোন দেন। আলাপন থেকে বোঝা যায় হাবিবের সঙ্গে তখনও রেহানের বিচ্ছেদ হয়নি।

গতকাল রোববার মধ্যরাতে এই অডিও ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়।

এদিকে, শুধু সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, অভিনেতা ফারহানই নয় তিশার ক্যারিয়ারের শুরু থেকে এমন আরও বেশ কয়েকটি প্রেমের সম্পর্ক ছিল। তাছাড়া শিডিউল ফাঁসানো, অসদাচরণ কারণে এর আগেও কয়েকবার সালিশের মুখোমুখি হন তিনি। কয়েক মাস আগে, মদ খেয়ে মাতলামির একটি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। যেখানে তাকে মদ খেয়ে লিফটের ভেতর গালাগালি ও মাতলামি করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com