বৃহস্পতিবার, ১২:০৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আজ সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি গণতন্ত্র মঞ্চের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জোট।

মিছিল শেষে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দেয় সংগঠনটি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, ‘দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তফসিল প্রত্যাখ্যান করছি। গণদাবির বিপক্ষে গিয়ে প্রহসনের তফসিল ঘোষণায় গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করছে।’

তিনি নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com