শুক্রবার, ০৮:৪৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যে কারণে মুখ ঢেকে ‘টাইগার ৩’ দেখলেন অর্জুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

বলিউড তারকাদের মধ্যে রেষারেষির পরম্পরা দীর্ঘ দিনের। সাফল্যের নিরিখে হোক বা সম্পর্কের টানাপড়েনে— একাধিক রেষারেষির সাক্ষী থেকেছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি। এক সময় চিড় ধরেছিল শাহরুখ খান ও সালমান খানের বন্ধুত্বেও। আবার কারিনা কাপুর ও কাজলের সঙ্গে সময়ে সময়ে কথা বন্ধ ছিল করন জোহরের। যদিও সেই সবই এখন অতীত। তবে এখনও নিজেদের ঝগড়া মিটিয়ে উঠতে পারেননি সালমান খান ও অর্জুন কাপুর। বলিউডে কানাঘুষা, এখনও নাকি অর্জুনকে তেমন পছন্দ করেন না ভাইজান। এদিকে সালমানের মান ভাঙানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছেন অর্জুন। এমনকি, নিজের মুখ প্রায় ঢেকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘টাইগার ৩’ ছবি দেখলেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাক ও টুপি পরে প্রেক্ষাগৃহে বসে সালমানের ছবি দেখছেন অর্জুন। ‘টাইগার ৩’ দেখে ফেলেছেন বটে, তবে এখনও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছবি নিয়ে কোনো মতামত প্রকাশ করেননি বনি-পুত্র। তবে বলিপাড়ায় কানাঘুষা, সালমানের সঙ্গে সম্পর্ক শুধরানোর জন্য নাকি আপ্রাণ চেষ্টা করছেন তিনি।

সালমানের বোন অর্পিতা খান শর্মার সঙ্গে এক সময় প্রেম করতেন অর্জুন। কিন্তু সেই প্রেম বেশি দিন টেকেনি। সালমানের একটি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় থেকেই নাকি তাদের প্রেমের সূত্রপাত। অভিনেতা নয়, প্রথমে পরিচালক হতে চেয়েছিলেন অর্জুন। সালমানই নাকি তাকে অভিনয়ের দিকে ঠেলে দেন। নিজের কর্মজীবনে তো বটেই, নিজের ব্যক্তিগত জীবনেও সালমানকে নিজের বাবার মতো মনে করতেন অর্জুন। তবে অর্পিতার সঙ্গে বিচ্ছেদের পরে তাদের সমীকরণ পাল্টে যায়। তিক্ততা আরো বাড়ে, দীর্ঘ দিন পরে যখন অর্জুন মালাইকা অরোরার প্রেমে পড়েন। সালমানের ভাই আরবাজ খানের স্ত্রী ছিলেন মালাইকা।

 

শোনা যায়, অর্জুনের সঙ্গে মেলামেশা বাড়ার পরেই আরবাজের সঙ্গে নাকি বিচ্ছেদ হয় মালাইকার। একবার নয়, দু’বার সালমানের কাছের মানুষের মন ভেঙেছেন অর্জুন। তার পর থেকেই অর্জুনের উপর ক্ষেপে আছেন ভাইজান। এমনকি অনুষ্ঠানেও নাকি বনি-পুত্রকে রীতিমতো এড়িয়ে চলেন সালমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com