শুক্রবার, ০৮:২৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বছর পেরিয়ে নতুন সিনেমার ঘোষণা দিলেন শুভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত
গেল বছর ডিসেম্বরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ। ‘ফুটবল ৭১’ নামের সেই সিনেমার শুটিংও শেষ করেছেন এই অভিনেতা। মাঝে পশ্চিমবঙ্গের পরিচালক অরিন্দম শীলের ‘উনিশ এপ্রিল’ নামের ওয়েব সিরিজের অভিনয়ও শেষ করেছেন। তবে এ দুটির একটিও এখনো মুক্তি পায়নি।

তবে এ দুটি মুক্তি না পেলেও গেল মাসে মুক্তি পেয়েছে অভিনেতা আরিফিন শুভ অভিনীত আলোচিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারতে বেশ চলেছে ছবিটি। 

এরই মধ্যে নতুন সিনেমার খবর দিলেন এই অভিনেতা। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সিনেমার নাম ‘নীলচক্র’। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনিবিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এই অভিনেতা। বললেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরো কিছু আছে।’ 

ফিল্ম ফায়োস প্রডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরো অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com