শুক্রবার, ০৮:১১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রাশমিকার ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস, অমিতাভ বচ্চনের হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

গত বছরই মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক রাশমিকা মান্দানার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই অভিনেত্রীর একটি ‘আপত্তিকর’ ভিডিও। এতে ক্ষুব্ধ বিগ বি অমিতাভ বচ্চন। দিয়েছেন কঠোর হুঁশিয়ারি।

ভিডিওতে দেখা যায়, একটি কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। তাঁর পরনের সেই পোশাক সাহসী তো বটেই, তবে বেশ আপত্তিকর। পোশাকের ডিপ নেকলাইনের কারণে স্পষ্ট রাশ্মিকার বক্ষবিভাজিকা। দৈর্ঘ্যের নিরিখে অভিনেত্রীর উরু পেরোয়নি সেই পোশাক। সাধারাণত এমন পোশাকে কখনও দেখা যায় না অভিনেত্রীকে। সেই ভাবনা থেকেই প্রথমে সন্দেহ জাগে অভিনেত্রীর ভক্তদের মনে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এই ভিডিওর নারী আসলে রাশমিকা নন। অন্য এক নারীর ভিডিওতে কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এই তথ্য জানার পরেই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রাশমিকা মান্দানার ভক্তরা। আর সেই দাবিতে সরব হলেন অমিতাভ বচ্চন। অপরাধীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে বলেছেন অমিতাভ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশমিকার ওই ভিডিও ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানতে পারা যায়, ওই ভিডিও আসলে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ফসল। এআইয়ের সাহায্যেই জারা প্যাটেল নামক এক নারীর ভিডিওতে রাশমিকার মুখ বসানো হয়েছে। অর্থাৎ ভিডিও মুখ রাশমিকার হলেও তাঁর পরনের পোশাক তাঁর নয়। গোটা ঘটনাটি আসল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তা রিপোস্ট করে বিগ বি আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগ বি লেখেন, ‘এই বিষয়টা খুবই গুরুতর, এবং এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া দরকার।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com