শুক্রবার, ০৭:৩৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঐশ্বরিয়াও বলিউডে নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মঞ্চেই ঐশ্বরিয়া রাই বচ্চন কথা দিয়েছিলেন, মানুষের জন্য কাজ করবেন, কাজ করবেন শান্তির জন্য। বিশ্বসুন্দরীর মুকুট জেতার পর তিনি তাঁর কথা রেখেছেন। সব সময় নিজের সেরাটা দিয়ে মানবসেবা করছেন এই বলিউড তারকা। আজ ১ নভেম্বর এই তারকা ৫০ বছরে পা রেখেছেন।

কয়েক যুগ ধরে দর্শকের মনে নিজের এক অন্য জায়গা তৈরি করে নিয়েছেন নায়িকা। তাঁর সৌন্দর্যে মুগ্ধ অগণিত ভক্তের হৃদয়। বাড়তি পাওনা তাঁর অভিনয়ের দক্ষতা। সিনেমায় আসার আগে থেকে জনপ্রিয় ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেছিলেন ঐশ্বরিয়া। এর অনেক আগে থেকে টেলিভিশনে বিজ্ঞাপনের কাজ করতেন তিনি। নবম শ্রেণিতে পড়াকালে প্রথম ক্যামলিন পেনসিলের বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর ১৯৯৭ সালে শুরু করেন অভিনয়। বলিউডে খ্যাতির শীর্ষে থাকা তারকাদের মধ্যে তিনি অন্যতম। অথচ এই অভিনেত্রী কিনা বলিউডের নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন। এ কথা নিজেই বলেছেন অমিতাভের পুত্রবধূ।

সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া জানান, তিনি বলিউডের নোংরা রাজনীতিতে ক্লান্ত হয়ে বলিউড ছেড়েছিলেন। প্রিয়াঙ্কার এই মন্তব্যের পর বলিউডের অনেক তারকা তাঁকে সমর্থন করে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। বলিউডের ‘নোংরা রাজনীতি নিয়ে এই বিতর্কের মাঝে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার পুরোনো একটি সাক্ষাৎকার, যেখানে নোংরা রাজনীতি প্রসঙ্গে কথা বলেছেন ঐশ্বরিয়া। সাক্ষাৎকারে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া জানান, বলিউডে নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন তিনিও। খবর হিন্দুস্তান টাইমসের‘দেবদাস’, ‘মোহাব্বতে’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই। পরে ‘বীর জারা’, ‘চলতে চলতে’সহ মোট পাঁচটি সিনেমায় একসঙ্গে অভিনয় করার কথা ছিল এই জুটির।

কিন্তু ওই সময় কোনো কারণ ছাড়াই এই সিনেমাগুলো থেকে বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া। সিমি গারেওয়ালের পুরোনো একটি শোতে এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘আমার সঙ্গে শাহরুখের কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সেগুলো হয়নি। কেন হয়নি, সেই উত্তর আমার কাছে নেই।’ এ রকম ঘটনায় বড় আঘাত পেয়েছিলেন বলে জানান এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে ঐশ্বরিয়া আরও বলেন, ‘এ ঘটনা আমাকে আরও সচেতন করেছে। বুঝিয়েছে যে বলিউড ব্যক্তিত্বরা অন্য মানুষ কিংবা প্রজেক্টের ওপর প্রভাব ফেলতে পারে। আমার সঙ্গেও এ রকম কিছু হতে পারে, বক্স অফিস সাফল্য কিংবা ইন্ডাস্ট্রিতে নিরাপদ অবস্থান থাকা সত্ত্বেও।’

শাহরুখকে কখনো এ ব্যাপারে প্রশ্ন করেছেন কি না, জানতে চাইলে ঐশ্বরিয়া জানান, এটা তাঁর স্বভাবের সঙ্গে যায় না। তবে বহু বছর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান ঐশ্বরিয়ার বাদ পড়ার এ প্রসঙ্গে বলেছিলেন, ‘কাউকে নিয়ে কোনো প্রজেক্ট শুরু করা এবং কোনো কারণ ছাড়াই তাঁকে বাদ দিয়ে দেওয়া কখনোই খুব সহজ সিদ্ধান্ত নয়। এটা খুব দুঃখজনক। প্রযোজকদের পক্ষ থেকে তখন ওই সিদ্ধান্তই ছিল। অ্যাশ আমার ভালো বন্ধু, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ তবে সালমান খানের সঙ্গে ব্রেকআপের কারণেই ঐশ্বরিয়াকে এসব সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করে বলিউডের বড় একটা অংশ।

চলতি বছরের এপ্রিলে মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পোন্নিয়ান সেলভান ২’। চোল রাজবংশের ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমায় ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করেছেন বিক্রম, কারথি, তৃষা কৃষ্ণান, ঐশ্বর্য লক্ষ্মী, জয়ম রবি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com