শুক্রবার, ০৮:০৭ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আরো একটি ফ্লপের মুখ দেখলেন কঙ্গনা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

কঙ্গনা রানাউত, বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী। পেশাগত কারণে যতটা আলোচনায় থাকেন তিনি, তার চেয়ে বেশি ঘোরাফেরা বিতর্কিত পরিসরে। বিতর্ক যার পিছু ছাড়ে না তিনিই কঙ্গনা। বলিউডে বন্ধু বলে নাকি কেউ নেই তার। বড্ড একা কঙ্গনা। নিন্দুকেরা বলেন, বলিউডে কেউই নাকি তার সঙ্গে কাজ করতে রাজি নন, চারপাশে এত শত্রু তার। তাই নিজেই প্রযোজনা সংস্থা খুলেছেন। নিজের ছবির প্রযোজক কঙ্গনা নিজেই। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে তার। তবে ভাগ্যে শিকে ছিঁড়ছে না। এক সময় যে কঙ্গনা বক্স অফিসে দাপট দেখাতেন, এখন তার ভাগ্যে যেন শুধুই ব্যর্থতা। এই উৎসবের মৌসুমে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘তেজাস’। গত ২৭ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। ছবি নিয়ে আশাবাদী ছিলেন বলিউডের কুইনও। কিন্তু প্রথম দিনেই যেন হিসাবটা স্পষ্ট।

‘মণিকর্ণিকা’, ‘থালাইভি’ কিংবা ‘পঙ্গা’— একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার। তবে হাল ছাড়ার পাত্রী নন তিনি।

সর্বশেষ ছবিটি ভাল ফল করবে বলে আশা ছিল তার। তবে বক্স অফিস রিপোর্ট হাতে আসতেই স্পষ্ট। আবারো ফ্লপ কঙ্গনা। প্রথম দিনে এই ছবির আয় ১ কোটি ২৫ লাখ রুপি। দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে সংগ্রহ হয়েছে মোটে ৮৫ লাখ রুপি। যে গতিতে এগোচ্ছে কঙ্গনার ‘তেজাস’, তাতে পাঁচ নম্বর ফ্লপের মুখ দেখতে চলেছেন অভিনেত্রী। কঙ্গনার এই ফ্লপের শুরু ২০১৯ সালে ‘ধাকাড়’ ছবির মাধ্যমে। তারপর যা-ই করছেন, সবই প্রত্যাখ্যান করেছে দর্শক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com