শুক্রবার, ০৬:৪৯ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

নতুন গানে ফিরল পুরোনো রোমান্স

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

ট্রেলার এসেছিল আগেই। তবে ‘টাইগার থ্রি’র ট্রেলার যতটা আওয়াজ তুলেছিল, তার চেয়ে বেশি শোরগোল ফেলে দিল ‘লেকে প্রভু কা নাম’। সিনেমাটির প্রথম গান প্রকাশ পেল গতকাল দুপুরে। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি বইছে। মাত্র ৭ ঘণ্টায় ৮০ লাখের বেশি দর্শক শুনেছেন গানটির হিন্দি ভার্সন। এ ছাড়া তামিল ও তেলুগু ভার্সনও পছন্দ করেছেন সবাই।

লেকে প্রভু কা নাম গানটি নানা কারণে স্পেশাল। ‘ভারত’ সিনেমার প্রায় চার বছর পর এ গানে আবার সালমান-ক্যাটরিনার রোমান্স দেখা গেল। এ ছাড়া অরিজিৎ সিংয়ের সঙ্গে বলিউড ভাইজানের মনোমালিন্যের প্রায় ৯ বছর পর সালমানের লিপে অরিজিতের গান। অমিতাভ ভট্টাচার্যের লেখা এ গানে সুর দিয়েছেন প্রীতম। অরিজিতের সঙ্গে গেয়েছেন নিকিতা গান্ধী। সব মিলিয়ে গানটিতে যে ম্যাজিক তৈরি হলো, তাতেই ঘোরগ্রস্ত দর্শক।

তুরস্কের ক্যাপাডোসিয়ায় এ গানের শুটিং করেছেন সালমান-ক্যাটরিনা। পাহাড়ঘেরা পরিবেশে সেট ফেলে, কয়েক শ সহযোগী শিল্পী নিয়ে নেচেছেন টাইগার ও জোয়া। এটি মূলত পার্টি সং। এ বছরই অরিজিতের গাওয়া আরেকটি পার্টি সং ‘ঝুমে জো পাঠান’ ভাইরাল হয়েছিল। এখন মনে হচ্ছে, সেই গানের ক্রেজকেও ছাপিয়ে যাবে লেকে প্রভু কা নাম।

সালমান খানও মনে করছেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা নাচের গান। সালমান বলেন, ‘ক্যাটরিনা ও আমার একসঙ্গে কয়েকটি আলোচিত গান আছে। সম্ভবত এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ডান্স ট্র্যাক হতে যাচ্ছে।’ মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি সিনেমায় সালমান-ক্যাটরিনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে ইমরান হাশমিকে। দিওয়ালি উপলক্ষে আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com