শুক্রবার, ০৬:৪৭ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

এবার তারা সুতারিয়ার সঙ্গে কার্তিকের প্রেমের গুঞ্জন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

অনেক দিন ধরেই তাদের নিয়ে জল্পনা! প্রায়ই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। কথা হচ্ছে কার্তিক আরিয়ান, তারা সুতারিয়াকে নিয়ে। গুঞ্জন উঠেছে তারা প্রেম করছেন। সপ্তমীর সন্ধ্যায় এক প্রথম সারির রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেল তাদের। যা দেখে জল্পনা বেড়েছে।

কার্তিক-তারার এই যুগলবন্দি নিয়ে সিনেমহল্লার নানা ধারনা। কিছু মানুষের মতে, সবটাই নাকি ‘আশিকী ৩’-এর প্রচার। পরিচালক অনুরাগ বসু নায়ক হিসেবে কার্তিককে বেছেছেন। নায়িকার নাম ঘোষণা করেননি। তারা-ই কি তাহলে ছবির নায়িকা? হয়তো পূজার পরে নাম জানাবেন অনুরাগ। কিন্তু কার্তিক আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছেন।

এ কারণেই সম্ভবত তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। বাকিদের দাবি, একেবারেই তা নয়। বরং বাস্তবেও কার্তিকের ‘আশিকী ৩’ দশা চলছে। সারা আলি খানের পরে অনন্যা পাণ্ডে। এবার তারা সুতারিয়া। তারই ঝলক দেখছেন সবাই। বলিউডের হট ডিভা ছাড়া নায়কের মনেই ধরে না!

 

সূত্র : আজকাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com