শুক্রবার, ০৬:৪৬ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ফিলিস্তিনি মুসলিমদের দেড় কোটি রুপি উপহার দিলেন আতিফ আসলাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পঠিত

শুধু ভালো গায়ক-ই নন, আতিফ আসলাম যে একজন ভালো মানুষও তা আরো একবার প্রমাণ করলেন তিনি। এবার ফিলিস্তিনের গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি রুপি উপহার দিয়েছেন এই পাকিস্তানি গায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা।

রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং জানায়, গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য দেড় কোটি পাকিস্তানি রুপি অনুদান দিয়ে ভক্তদের মন জয় করেছেন এ সংগীতশিল্পী।

সূত্র জানায়, আল-খিদমত ফাউন্ডেশন সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট এক্স-এ একটি পোস্ট শেয়ার করে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়ে সহায়তার আহ্বান জানায়। তাদের ডাকে সাড়া দিয়ে আতিফ আসলাম এ অনুদান দেন। এতে তারা মুসলমানদের কঠিন অবস্থায় পাশে দাঁড়ানোয় আতিফ আসলামকে ধন্যবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, মানবতার সেবায় নিবেদিতপ্রাণ গায়ক আতিফ আসলাম কঠিন সময়ে মানুষের সেবায় এগিয়ে আসেন। এটিই প্রথম নয়, তিনি বরাবরের মতো এবারো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও জনকল্যাণমূলক সংস্থা আল খিদমত এ উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানায়। গায়ক আতিফ আসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এদিকে সম্প্রতি আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে একটি দোয়া শেয়ার করায় ভারতীয় ভক্তরা তার কঠোর সমালোচনা করেন। এ সামালোচনার মধ্যেই তিনি নিপীড়িত জনপদ ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসলেন।

সূত্র : ডেইলি জংগ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com