শুক্রবার, ০৫:৫৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শাহরুখ পুত্রকে ঘিরে নারীদের ভিড়, ভিডিও ভাইরাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পঠিত

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার প্রচুর ফ্যান-ফলোয়ার রয়েছে। তিনি তার আসন্ন প্রোজেক্ট, ‘স্টারডম’ নিয়ে অনেকটাই ব্যস্ত। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যায়, আরিয়ানের গাড়িতে একদল নারী ভিড় করে ধরে রেখেছে। তাদেরকে আরিয়ানের গাড়িটিকে ঝাঁকি দিতেও দেখা যায়। যদিও স্টারকিড গাড়ির ভিতরেই বসেছিল। তিনি পরিস্থিতি ভালোভাবে সামলাতেও পেরেছিলেন একথা নিঃসন্দেহে বলা যায়। তবে হঠাৎ কেন এমন একটা কাণ্ড ঘটলো, তা সকলেরই অজানা। তবে আরিয়ানের তার ভক্তদের সঙ্গে ভদ্র ব্যবহার এবং তাকে তাদের কথা মনোযোগ সহকারে শুনতেও দেখা গিয়েছে সেই ভিডিওতে।

ভক্তরা ভিডিওতে বিভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন লিখেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাকে খারাপ নজর থেকে রক্ষা করুন।
আরিয়ান নিজেই ঘোষণা করেছেন যে, তিনি তার প্রথম প্রোজেক্টের লেখা শেষ করেছেন। যা একটি ওয়েব সিরিজ। তিনি এর পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে থাকবেন। 

তার ‘স্টারডম’ এর শ্যুটিং সবে শুরু হয়েছে। বছর দু’য়েক আগে আরিয়ানের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। আর হবে নাই বা কেন, তিনি বলিউড কিং শাহরুখ খানের পুত্র বলে কথা। তাই সবমিলিয়ে তাকে নিয়ে চর্চা যে বহুগুণ হবে একথা বলাই যায়। হঠাৎ শাহরুখ পুত্রের গাড়ি আটকানো বা তাকে ঘিরে ধরা সংক্রান্ত যেকোনও বিষয়েই তাই প্রশ্ন ওঠে। এবং সেটাই খুব স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com