বৃহস্পতিবার, ০৩:৫২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

সিনেমা মুক্তির আগেই শাহরুখকে টেক্কা দিলো থালাপতি বিজয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পঠিত

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সিনেমা মানেই যেন বক্স অফিসে ঝড়। আবারও সেই ঝড় তোলার অপেক্ষা করছে তার অভিনীত নতুন সিনেমা ‘লিও’ ! বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘লিও’ সিনেমা। এ উপলক্ষে ক’দিন আগেই শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি। সেই অগ্রিম টিকেট বিক্রিতেই শাহরুখের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার পথে ‘লিও’!

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক বলছে, মুক্তির প্রথম দুইদিনের অগ্রিম টিকেট বিক্রি বাবদ শুধুমাত্র ভারতেই ‘লিও’ সিনেমাটি আয় করেছে ৭০ কোটি রুপি! যার ভেতর প্রথম দিনের শোয়ের প্রায় ১৮ লক্ষ টিকেট বিক্রি বাবদ ৩৪ কোটি রুপি আয় করেছে ছবিটি। যা ইতোমধ্যেই তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড!

চলতি বছর মুক্তি প্রাপ্ত শাহরুখের দুই ব্লকবাস্টার হিট সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’কেও টেক্কা দিচ্ছে বিজয়ের ‘লিও’। ইতোমধ্যেই ‘পাঠান’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘লিও’। কারণ ভারতজুড়ে মুক্তির প্রথম দিনের অগ্রিম টিকেট বিক্রি বাবদ ‘পাঠান’ এর আয় ছিল ৩২ কোটি ৪৩ লাখ রুপি। যেদিক থেকে এগিয়ে ‘লিও’। তবে ‘জওয়ান’র (৪১ কোটি রুপি) অগ্রিম আয়কে এখনও ছুঁতে পারেনি ‘লিও’।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com