বৃহস্পতিবার, ০৩:৪৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

মা থেকে মাফিয়া হয়ে ওঠার গল্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার পঠিত

সম্প্রতি মুক্তি পেলো রাম মাধবানী পরিচালিত সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া ৩’-এর ট্রেলার। ডিজনি প্লাস হটস্টারের এই ওয়েব সিরিজের ট্রেলার রীতিমতো শোরগোল ফেলেছে। অতীতের দুই সিজনের থেকে আরিয়াকে আরও বেশি পরিণত দেখা গেছে। ট্রেলারে আরিয়া যেন আরও ক্ষমতাশালী ছিলেন। ৩ সন্তানকে রক্ষা করার জন্য যেকোনো দূরত্ব পর্যন্ত যেতে পারেন তিনি। আর এই সিরিজের সারপ্রাইজ প্যাকেজ ইন্দ্রনীল সেনগুপ্ত। ইন্সপেক্টর খানের সঙ্গে আরিয়ার ‘ইঁদুর-বিড়াল’ সম্পর্ক দেখা যাবে তা ট্রেলারেই স্পষ্ট ছিল। পরিচালক রাম মাধবানী প্রতিটি দৃশ্যকে সুন্দর করে বেঁধেছেন সাসপেন্স আর সুস্মিতার আরিয়ার মা থেকে মাফিয়া হয়ে ওঠার গল্পের কাহিনী ঘিরে। অতীতের দুই সিজন থেকে তৃতীয় সিজনে আরিয়াকে আরও বেশি নৃশংস হতে হয়েছে গল্পের কারণেই। সন্তানদের রক্ষা করার জন্য মা’কে কখনো সখেনো রাক্ষস হতে হয়, এই ধরনের ধারালো সংলাপ লক্ষ্য করা গেছে ট্রেলারটিতে। মিডিয়ার অভিনয় দেখতে দেখতে ৩০ বছর কাটিয়ে দিলেন সুস্মিতা সেন। যখন এ অভিনেত্রী খ্যাতির চূড়ায় ছিলেন, সেই সময় ৮ বছরের বিরতি নিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, আমি যখন কামব্যাক করার চেষ্টা করি সেই সময় আমাকে দর্শকরা অনেক ভালোবাসা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত দর্শক আমাকে দেখতে চান ততক্ষণ আমার ভয়ের কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com