বৃহস্পতিবার, ০৩:৫২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

সাংবাদিক পাশে বসায় ক্ষোভ, এবার মুখ খুললেন অপু বিশ্বাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

ভিডিওতে দেখা যায়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক হঠাৎ পাশে বসায় তাকে সরে যেতে বলেন অপু বিশ্বাস, যা নিয়ে শুরু হয় নানা সমালোচনা ও চর্চা। কেউ কেউ বলতে থাকেন, ওই সাংবাদিককে অসম্মান করেছেন ঢালিউড কুইন।

এবার ছড়িয়ে পড়া সেই ভিডিও এবং সাংবাদিককে অসম্মানের অভিযোগের ব্যাপারে কথা বলেছেন এ চিত্রনায়িকা।

কদিন আগে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে ঘটনার প্রকৃত কারণ খোলামেলাভাবে জানান তিনি।

অপু বিশ্বাস বলেন, ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। ওই দিন সাংবাদিক ভাই খুব কাছে এসে বসেন আমার, যা একজন নারী হিসেবে অসম্মান মনে হয়েছে আমার কাছে। আর ভাইরাল হওয়া ভিডিওতে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তখন কেন রিঅ্যাক্ট করেছিলাম আমি।

তিনি আরও বলেন, আবার তিনি কোনো বিনোদন বিটের সাংবাদিক নন। ফলে তাকে চিনতে পারিনি আমি। কম-বেশি সব বিনোদন সাংবাদিককেই আমি চিনি। আর নায়িকার পাশাপাশি আমি একজন নারী এবং একজন মা। একজন নারীকে সম্মান করা মানে একজন মা, বোন ও একজন মেয়েকে সম্মান করা।

একজন নারীকে সম্মান করার জন্য ঠিক কতটা দূরত্ব বজায় রাখা প্রয়োজন, সেটা একজন পুরুষের পাশাপাশি সবার জানা উচিত। এ ঘটনার মাধ্যমে সব মেয়েদের পক্ষ থেকে সংবাদমাধ্যমে আমি সেটাই জানালাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com