শুক্রবার, ০৫:০৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আজান দিলেন আতিফ আসলাম, এবার কাবা শরিফে আজান দেয়ার স্বপ্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

আজান দিলেন আতিফ আসলাম, এবার কাবা শরিফে আজান দেয়ার স্বপ্ন

বিশ্বখ্যাত পাকিস্তানি সঙ্গীত-শিল্পী আতিফ আসলামের আজান দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সাম্প্রতিক ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে- সমুধুর কণ্ঠে আজান দিচ্ছেন এক ব্যক্তি।

পরে জানা যায়, ওই ব্যক্তি আর কেউ নন; বরং জনপ্রিয় সঙ্গীত-শিল্পী আতিফ আসলাম।

ডেইলি জংগ জানিয়েছে, আতিফ আসলামের আজান দেয়ার এই ভিডিওটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে অবস্থিত একটি মসজিদের ঘটনা। ওখানে আজান দেয়ার সময়-ই ‍দৃশ্যটি ভিডিও করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভিডিওটি অনেক পছন্দ করেছেন। জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত-শিল্পী আইমা বেগ এটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন’।

পাকিস্তানি অভিনেতা বেলাল কুরেশিও ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘মাশাআল্লাহ! আমি একবার তাকে বলতে শুনেছি যে- তার সবচেয়ে বড় স্বপ্ন হলো- পবিত্র কাবা শরিফে আজান দেয়া।’

উল্লেখ্য, আতিফ আসলাম এর আগেও আজান দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। একইসাথে তার কণ্ঠে হামদ ও কাওয়ালি শোনার বিশ্বব্যাপী অসংখ্য শ্রোতা রয়েছেন। কোক স্টুডিওতে তার গাওয়া ‘তাজে দারে হারম’ ব্যাপক সাড়া ফেলে।

আতিফ বর্তমানে যুক্তরাষ্ট্রে সফর করছেন। সেখানের বিভিন্ন শহরে কনসার্টে যোগ দেয়ার কথা রয়েছে জাদুকরী কণ্ঠের অধিকারী এই শিল্পীর।

সূত্র : ডেইলি জংগ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com