বৃহস্পতিবার, ০৩:৫০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

শাকিব খানের সিনেমায় আবার রাহুল দেব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। এটি নির্মাণ করবেন অনন্য মামুন। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে এর শুটিং। আর নির্মাতা ইতিমধ্যেই ‘দরদ’র অভিনয় শিল্পীদের নামের একাংশ প্রকাশ করেছেন। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব।

দক্ষিণ ভারতীয় এই অভিনেতা শাকিব খানের সঙ্গে এর আগেও কাজ করেছেন ‘শিকারি’ সিনেমায়। জানা গেছে, ‘দরদ’ সিনেমাতেও রাহুল দেবকে দেখা যাবে ভিলেন চরিত্রে।

এদিকে, গতকাল সোমবার রাতে নির্মাতা অনন্য মামুন এক ফেসবুক পোস্টে রাহুল দেবের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের ‘দরদ’-এ এবার যুক্ত হলেন রাহুল দেব। সামনে আরও অনেক কিছু আছে…।

অন্যদিকে, গেল রবিবার ‘দরদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। ওদিনই নির্মাতা জানান, বিগ বাজেটের এই সিনেমাটি ঈদ ছাড়াই পর্দায় আসবে। আর প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিওসহ অনেকে। শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com