বৃহস্পতিবার, ০৩:৫৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

এফডিসি থেকে ফারিণের ফোন চুরি, থানায় জিডি

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো গতকাল বুধাবার এফডিসি থেকে চুরি হয়েছে। এই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি সাধারণ ডায়েরিও করেছেন এই অভিনেত্রী।

জানা যায়, গতকাল এফডিসিতে কাজল আরেফিন অমির ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফারিণ। বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান এই অভিনেত্রী।

সংবাদকর্মীদের সঙ্গে কথা শেষে ফারিণ খেয়াল করেন প্রোডাকশন বয় সেজে থাকা ছেলেটি নেই। সেইসঙ্গে সাধের আইফোন ১৪ প্রোও নেই। এরপরই আইনের দ্বারস্থ হন এই অভিনেত্রী।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com