শুক্রবার, ০৫:৫৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্যারিস ফ্যাশন উইকে হেঁটে তুমুল কটাক্ষের মুখে ঐশ্বরিয়া

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

ঐশ্বরিয়া রাই বচ্চনকে এখন আর তেমন সিনেমার পর্দায় দেখা যায় না। কিন্তু আন্তর্জাতিক প্যারিস ফ্যাশন উইকের রেড কার্পেটে দেখা দিলেন অভিনেত্রী। তাতে অনেক প্রশংসার পাশাপাশি জুটেছে নিন্দাও। ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’ বলে মন্তব্য করা হয়েছে অভিনেত্রীকে।

বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর তামিল সিনেমা ‘ইরুভার’র মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন ঐশ্বরিয়া রাই। বলিউডে তার এন্ট্রি ববি দেওলের বিপরীতে ‘অউর প্যায়ার হো গ্যায়া’ সিনেমার মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাননি অভিনেত্রী। ‘তাল’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘ধুম ২’র মতো সিনেমার মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যান। মাঝে সালমান খানের সঙ্গে সম্পর্ক ও তিক্ততার জন্য খবরের শিরোনামে উঠে আসেন ঐশ্বরিয়া রাইয়ের নাম। সেই সমস্ত বিতর্ককে পেছনে ফেলেই অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

বচ্চন পরিবারের বউ হওয়ার পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া রাই। মেয়ে আরাধ্যার জন্মের পর অভিনেত্রীর ছবির সংখ্যা একেবারেই কমে যায়। অবশ্য ২০২৩ সালে মণিরত্নমের ‘পন্নিয়ান সিলভন’ সিনেমার মাধ্যমে কামব্যাক করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। কিন্তু প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে হেঁটে জুটল সমালোচনা।

‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি। সুন্দরই তো ছিলেন এসব করানোর দরকার ছিল না’, ‘ওজন বেড়ে গেছে, ঠিকঠাক মেকআপও হয়নি তাই বয়স বোঝা যাচ্ছ’, অবশ্য দিনের শেষে এই তো ঐশ্বরিয়া রাই’, এমন মন্তব্য করা হয়েছে অভিনেত্রীকে কটাক্ষ করে।

কেউ আবার দাবি করেছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা, কেউ তাকে বাড়িতে থাকার পরামর্শও দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com