শুক্রবার, ০৫:০৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

পরীমণি বললেন, আল্লাহ বাঁচাইছে

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রেটি ক্রিকেট লিগে গতকাল শুক্রবার রাতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোবিজের বেশ ক’জন তারকা। যা নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি। আজ শনিবার সকালে ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই অ্যাগ্রেসিভ… এই (প্রকাশ করা যাচ্ছে না) চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।’

অনেকে মনে করছে, কথাগুলো শরিফুল রাজকে ইঙ্গিত করেই লিখেছেন পরী। কারণ, এই হাতাহাতির ঘটনায় শরিফুল রাজের বিরুদ্ধে ইতিমধ্যেই অনেক অভিযোগ উঠেছে।

এদিকে গতকাল শুক্রবার রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপংকর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন এই হাতাহাতির ঘটনা ঘটে। দীপনের টিমের খেলোয়াড় চিত্রনায়িকা রাজ রিপার অভিযোগ, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ মদ্যপ অবস্থায় ছিলেন।

এদিকে হাতাহাতির ঘটনায় আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিকস হসপিটাল) ভর্তি হয়েছেন শিশির সরদার, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের তারকারাসহ কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com