শুক্রবার, ০৩:৫৩ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

বিদেশে প্রশংসিত হলেও দেশে সাড়া পায়নি ‘আম কাঁঠালের ছুটি’

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

মুক্তির এক সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার ঢাকার হল থেকে নেমে গেলো শিশুতোষ চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’। নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানের সিনেমাটি দেশের বাইরে নানা ফেস্টিভ্যালে প্রশংসিত হলেও দেশে সফল হলো না। আর এর মধ্য দিয়ে বেরিয়ে এলো, ঢাকার সিনেমা ইন্ড্রাস্ট্রির দৈন্য।

এক লহমায় ফিরে এলো যেন শৈশবটা স্কুলে আম কাঁঠালের ছুটিতে শহুরে শুভ গ্রামে এসে মনোয়ার, আনোয়ার আর মিতা, রীতাদের সঙ্গে মিশে পেলো শৈশবের ডানপিটেপনা। যা আজ প্রায় বিরল।

সেই সিনেমা দেখে মজার স্কুলের শিক্ষার্থীরা কেউ হয়ে গেলো মনোয়ার, কেউবা শুভ, কেউবা আনোয়ার।

এমন আনন্দময় মুহূর্ত পেরিয়ে ক্যামেরায় মুখোমুখি নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানের মনটা খারাপই বলা যায় পেশায় স্থপতি, নেশায় নির্মাতা নুরুজ্জামান ছবিটি নির্মাণ শুরু করেছিলেন আট বছর আগে।

আম কাঁঠালের ছুটি সিনেমার নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, একটা ছবি বানানো হয় অনেকদিন ধরে। সেটার জার্নিটা হলে অল্প দিনের হলে মনটা খারাপ হয়। আমি মজার স্কুলের কাছে কৃতজ্ঞ যে, তারা এটি দেখার জন্য আগ্রহ দেখিয়েছে।

দারুণ গল্প, দারুণ নির্মাণ। বলা যায় শিশুতোষ ছবির যে আকাল, তাতেও স্বপ্ন দেখায় ‘আম কাঁঠালের ছুটি’। কিন্তু সাত দিনও সেই ছবি জায়গা পেলো না ঢাকার হলগুলোতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com