রবিবার, ১১:১৪ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বচ্যাম্পিয়ন হয়েও দুই নম্বরে স্পেন, পিছিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৩০ বার পঠিত

এবারের নারী বিশ্বকাপে প্রথমবারের মত শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে তারা ইংল্যান্ডকে ১-০ গোলে হারায়। চ্যাম্পিয়ন হলেও র‍্যাংকিংয়ে শীর্ষে উঠতে পারেনি স্পেনের মেয়েরা। নারী বিশ্বকাপে তৃতীয়স্থান অর্জন করেও প্রথমবারের মতো মেয়েদের ফুটবল র‍্যাংকিংয়ে এক নম্বরে আছে সুইডেন।

ফিফা নারী বিশ্বকাপের পর সব থেকে বড় পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্রের। চারবারের বিশ্বকাপজয়ীরা ছয় বছরের অধিক সময় পর র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছে।

র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দলের। ২ ধাপ পিছিয়ে ১৪২ নাম্বার এ অবস্থান করছেন সাবিনা-সানজিদারা। শুক্রবার (২৫ আগস্ট) সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে এ সব তথ্য জানানো হয়।

সর্বশেষ ৯‍ জুন র‍্যাংকিং প্রকাশ করা হয়েছিল। ২০৯০ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালের ২৩ জুনের পর থেকে তারা শীর্ষে অবস্থান করছিল। দুইয়ে অবস্থান ছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তিনে ছিল সুইডেন।

জার্মানি এবং যুক্তরাষ্ট্র র‍্যাংকিংয়ে পিছানোর বড় কারণ, জার্মানি প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া। দ্বিতীয় রাউন্ডে সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান তিনে এবং জার্মানি ছয়ে।

বর্তমানে এক এবং দুই নাম্বারে র‍্যাংকিংয়ে অবস্থান করছে সুইডেন ও স্পেন । র‍্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করা সুইডেনের পয়েন্ট ২০৬৯.১৭। আর দ্বিতীয়স্থানে অবস্থান করা স্পেনের পয়েন্ট ২০৫১.৫৪।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com