রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কীভাবে খাবার খেলে শরীরের উপকার হয়

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

খাবার খাওয়ার মূল কারণ আমাদের শরীর যেন উপযুক্ত পুষ্টি পায় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় কার্যকলাপ চলতে পারে। তবে আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা একসাথে অনেক খাবার খায়, যেটাকে আমরা পেটভর খাওয়া বলি। কিন্তু এমন খাওয়া কি আমাদের শরীরের জন্য ভালো? স্বাস্থ্য সচেতন অনেকেই সারা দিন ধরে কিছুক্ষণ অন্তর অল্প অল্প করে বিভিন্ন রকম খাবার খেয়ে থাকেন।

আবার একদল মানুষ রয়েছেন, যারা অল্প ক্ষুধার সময়েও মিষ্টি জাতীয় বা মুখরোচক কিছু খেয়ে ফেলেন। তবে পুষ্টিবিদেরা বলছেন, খাবারের পরিমাণ নয়, গুণমানের উপর অনেক কিছু নির্ভর করে। সাম্প্রতিক গবেষণা তাই বলছে। নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস কী ভাবে ‘কার্ডিয়োমেটাবলিক হেল্‌থ’ এর উপর প্রভাব ফেলে এই ছিল গবেষণার বিষয়। ১ হাজারেরও বেশি ইংল্যান্ডবাসীকে নিয়ে করা একটি সমীক্ষা বলছে, বিপাকহার উন্নত করতে, খাবারের মান এবং সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘নিউট্রিশন ২০২৩’-এ তথ্যটি প্রকাশিত হয়েছে।

গবেষকেরা বলছেন, মুখরোচকের বদলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার সঙ্গে রক্তে লিপিড এবং ইনসুলিন ক্ষরণের হার কেমন হবে তাও নির্ভর করে। তবে তা যদি রাত ৯টার পর থেকে খাওয়া শুরু করা হয়, তা হলে বিপত্তি দেখা দিতেই পারে।

সমীক্ষায় দেখা গিয়েছে, যারা রাত ৯টার পর থেকে নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের খাবার খেতে শুরু করেন, তাদের রক্তে শর্করার মাত্রা অত্যধিক হারে বেড়ে গিয়েছে।

এ প্রসঙ্গে গবেষক, চিকিৎসক কেট বার্মিংহাম বলেন, ‘মুখরোচক, ভাজা, প্রক্রিয়াজাত খাবারের চেয়ে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া সব দিক থেকেই ভাল। সুস্বাস্থ্যের প্রধান শর্তই হল ডায়েট। প্রতি দিনের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার যোগ করার নানা উপায় রয়েছে। তাই খিদে পেলে বাইরে থেকে কেনা খাবারের উপর ভরসা না করাই ভাল।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com