রবিবার, ০৩:৩৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

আগামী ২০২৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ২০ দলের অংশগ্রহণে হবে বৈশ্বিক এই আসরটি। ইতোমধ্যে ১৫টি দল নির্বাচিত হয়েছে, ফলে বাকি রয়েছে আর মাত্র ৫ দল। এ দিকে এবার টুর্নামেন্টটির তারিখ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) রাতে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় মাধ্যম ইএসপিএনক্রিকইনফোর এক খবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা সম্পর্কে জানা যায়। ওই খবরে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ৩০ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।

এ দিকে বৈশ্বিক এই আসরের জন্য এই মুহূর্তে ভেন্যু নির্বাচন চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কয়েকটি ভেন্যু পরিদর্শন করেছে। এর মধ্যে ফ্লোরিডার লডারহিল এগিয়ে রয়েছে।

এছাড়াও ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউ ইয়র্কের ভ্যান কর্টল্যান্ড পার্ক আন্তর্জাতিক ভেন্যু মর্যাদা না পেলেও রয়েছে আলোচনায়। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি দেশের মোট ১০টি ভেন্যুতে হবে। যা আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।

বিশ্বকাপের নবম এই আসরে আয়োজক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শীর্ষ দশে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস সরাসরি জায়গা করে নেয় মূল পর্বে।

এরপরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি নতুন করে নাম লিখিয়েছে। এবার যুক্তরাষ্ট্র থেকে ১টি, এশিয়া থেকে ২টি এবং আফ্রিকার ২টি দেশ নাম লেখানোর অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com