বুধবার, ১১:৫৩ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

তন্দ্রাচ্ছন্ন মোহমায়া-মুসলেহা সুলতানা

মুসলেহা সুলতানা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

তন্দ্রাচ্ছন্ন মোহমায়া

                      -মুসলেহা সুলতানা

বাস্তবের এই শহর আমাকে চেনে না
না চেনে পথঘাট অলিগলি কিম্বা পাহাড়, সমুদ্র,
সমুদ্র আমায় ডাক দেয় কান পেতে শুনি
শুনি নোনা জলের তীব্রতার গর্জন,

গর্জন নিরন্তর, শিহরিত হয় মন;
মন! সে তো অবুঝ অপেক্ষার প্রহর সাজায়,
সাজায় নতুন করে বেঁচে থাকার স্বপ্ন,
স্বপ্ন থেকে জন্ম নেয় অলীক বিশ্বাস;

বিশ্বাস নিয়ে আসে নতুন প্রজন্ম তপ্ত বালুকায়,
বালুকায় বিজড়িত মোহমায়ায় তন্দ্রাচ্ছন্ন পৃথিবীর গভীর অনুভব,
অনুভব জুড়ে স্নিগ্ধ সকাল শিশির ভেজা ঘাসে আঙিনা;
আঙিনা জুড়ে শিউলি টগর বেলী, আর অপার্থিব মুগ্ধতা,

মুগ্ধতা জেগে ওঠে ঘুম ভেঙে, ছুটে চলে শহর থেকে শহরে
শহরে শত শত অলিগলির মনোমালিন্যে ভরা হৃদয়ের গভীরে;
গভীরে, অনেক গভীরের অন্তপুরে লুকিয়ে এক আকাশ অভিমান ,
অভিমান আর সিক্ত পলকে বেঁচে আজও মনে আচ্ছাদিত আলোড়ন বাস্তবের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com