শুক্রবার, ০৩:৪৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ফের একসঙ্গে শাহরুখ-ফারহা!

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৫০ বার পঠিত

বলিউডে নিজের দীর্ঘ ক্যারিয়ারে যে কয়জন বিশ্বস্ত বন্ধুর সাক্ষাৎ পেয়েছেন শাহরুখ খান, তাদের মধ্যে অন্যতম ফারহা খান। শাহরুখ-ফারহার বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন দুজন। ফারহার পরিচালনায় ৩টি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন শাহরুখ খান।

এবার নতুন করে গুঞ্জন উঠেছে, দীর্ঘদিন পর পুরনো বন্ধুর সঙ্গে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন শাহরুখ খান।
‘মিড ডে’-এর প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েক বছর পর অবশেষে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন শাহরুখ খান ও ফারাহ খান। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, আসন্ন এই প্রকল্পটি এখনও আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু এখানে একটি টুইস্ট রয়েছে! এবার তারা একসঙ্গে প্রযোজক ও পরিচালক হিসেবে আসছেন।

ফারাহ একটি বিনোদনমুলক চলচ্চিত্র পরিচালনা করতে চলেছেন এবং শাহরুখ সম্ভবত সেটি প্রযোজনা করতে যাচ্ছেন।

একটি ঘনিষ্ঠ সূত্র মিড ডে’কে জানিয়েছে যে, একটি স্টুডিও এটিকে প্রযোজনা করতে যাচ্ছিল এবং পরবর্তীতে শাহরুখ খানের নাম আসে। কিন্তু এখন গল্পের কিছু পরিবর্তন হয়েছে যার জন্য সিনেমাটি করার জন্য ভিন্ন পরিসরের অভিনেতা প্রয়োজন। আসন্ন এই প্রকল্পটি সম্পর্কে আর বেশি কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, শাহরুখ তার দীর্ঘদিনের বন্ধু ফারহা খানকে নিজের প্রযোজনা সংস্থা থেকে সমর্থন করতে যাচ্ছেন।
২০০৪ সালে ফারহা খানের পরিচালনায় ‘ম্যায় হু না’তে অভিনয় করেন শাহরুখ যা তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল একটি চলচ্চিত্র। এরপর ২০০৭ সালে ফারহার পরিচালনায় ‘ওম শান্তি ওম’-এ অভিনয় করেন শাহরুখ। সিনেমাটি সেই বছরের সর্বাধিক আয় করা চলচ্চিত্র হয়ে উঠে। এরপর ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’-এ ফারহার পরিচালনায় ফের পর্দায় আসেন শাহরুখ।

সিনেমাটি সমালোচকদের কাছে নেগেটিভ পর্যালোচনা পেলেও বক্স অফিসে বাজিমাত করেছিল। এছাড়াও জোশ, মোহাব্বাতে, কাভি খুশি কাভি গাম এবং অশোকার মতো চলচ্চিত্রে শাহরুখের জন্য কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন ফারহা খান।
সূত্র : পিঙ্ক ভিলা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com