বুধবার, ০৮:৫০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের

একটা মানুষ এত টা ভালোবাসতে পারে -দিপা চৌধুরী

দিপা চৌধুরীঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৫১ বার পঠিত

একটা মানুষ এত টা ভালোবাসতে পারে

                                                  -দিপা চৌধুরী

মাঝে মাঝে মনে হয়।
তোমার ভালোবাসার গহীন অতলে,
ডুব দিয়ে দেখে আসি,
তোমার ভালোবাসার গভীরতার শেষ পরিধি।

আমি বিশ্বাস করতে পারি না,
একটা মানুষ এত টা ভালোবাসতে পারে,
অন্য একটা মানুষ কে।
আমি বিশ্বাস করতে পারি না,

একটা মানুষ,এমন ভাবে,
নিজেকে উৎসর্গ করতে পারে।
এমন ভাবে বিনীত হতে পারে।
এমন ভাবে যত্ন নিতে পারে।

এমন ভাবে সন্মান করতে পারে।
রাত দিন তাকে একটা আদর্শ মানুষ মনে করে,
ভালোবাসার গহীন অতলে ডুবে মরতে পারে।
সত্যি,এমন ভালোবাসা বিরল।

সৌভাগ্যের ডালা সাজিয়ে,
যেন বিধাতার নির্দেশে তোমার এই আগমন।
তুমি মানুষ তো? নাকি ফেরেস্তা?
কে তুমি? কি তুমি?

তাই মাঝে মাঝে মনে হয়।
তোমার ভালোবাসার গহীন অতলে,
ডুব দিয়ে দেখে আসি,
তোমার ভালোবাসার গভীরতার শেষ পরিধি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com