বুধবার, ০৮:৫৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের

বেদনার লোনাজল-হাজেরা সাথী

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৩২ বার পঠিত

বেদনার লোনাজল

                   -হাজেরা সাথী

তার কথা স্মরণে হঠাৎ
মোচড় দেওয়া অন্তর দুগন্ড বেয়ে লোনাজলের প্লাবন।
ভালো কি বেসেছিলে জানতে ইচ্ছে করে।
অন্তরে দগ্ধ ঘা নিয়ে স্মৃতিভ্রষ্টা যখন দ্বারেদ্বারে তখন কোথায় ছিলো তোমার অন্তর ছোঁয়া বাক্যবান।

পাহাড়ের পাদদেশে বসে কথা দিয়েছিলে যত ঝড়তুফান আসুক যাবেনা ভুলে।
সাক্ষী সেই পাহাড় এখনো তেমনি দাঁড়িয়ে শুধু বদলেছো তুমি।
আগ্নেয়গিরির লাভা অন্তরে দগ্ধ অন্তর আজো ভোলেনি।

যে ক্ষত দিয়েছো অন্তরে বড় ক্লান্তিকর আজও প্লাবিত করে দুগন্ড।
কাজল আঁকা আঁখিদুটি আজও প্রতিক্ষায়।
অনাবৃষ্টিতে শুষ্ক ধরা যেমন,
প্রচন্ড শীতে হরিদ্রাভ পত্রঝরা আজ অন্তর তেমন।

আজও পথচেয়ে প্রকৃতির বসন্ত
বারবার আসে ফিরে আসনি তুমি।
এখনো অন্তর কেঁদে মরে প্রথম কদম গুচ্ছ অনাদরে ঝরে।
সেই যে কাশবন এখনো ডেকে চলে নিবিড় আলিঙ্গনে।

হেমন্তের রাতে চাদর মুড়ে জোছনা মেখে অঙ্গে এসেছিলে নিয়েছিলে কাছে টেনে।
আজও স্মৃতি মাখা চাদর কথা বলে।
শুধু আসো নাই ফিরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com