সোমবার, ০৪:২৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাজশাহী জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন সরকারকে ঢাকা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী—-রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

গতকাল ঢাকা থেকে রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধ্যান না পাওয়ায় তার পরিবার-পরিজন গভীরভাবে উৎকন্ঠিত। বিনা কারণে সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে তুলে নিয়ে যাওয়ায় এবং এখন পর্যন্ত তার কোন সন্ধ্যান না দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

আজ এক বিবৃতিতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “নিশি রাতের সরকার আইনশঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন, মামলা, হামলা, গ্রেফতার এবং গ্রেফতারের পর স্বীকার না করা একটি অমানুষিক ঘৃণ্য আচড়ণ।

বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা আগলে রাখতে এখন র‌্যাব, পুলিশ ও আওয়ামী সশস্ত্র ক্যাডারদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধী নেতাকর্মীসহ দেশের মানুষ এখন গুম-অপহরণসহ লাশ হওয়ার চিন্তায় সর্বদা আতঙ্কিত অবস্থায় দিন অতিবাহিত করছে।

 

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে গতকাল ঢাকা থেকে আটকের পর এখন পর্যন্ত স্বীকার না করাটা গভীর উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটকের পর তাকে আটকের বিষয়টি স্বীকার না করার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com