বৃহস্পতিবার, ০১:১২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কালীগঞ্জের গ্রামের বাড়িতে চিত্রনায়ক ফারুকের জানাজার প্রস্তুতি চলছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’খ্যাত বর্ষীয়ান চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের জানাজার প্রস্তুতি চলছে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী পাকা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে তার সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান।

তিনি বলেন, ফারুকের প্রথম নামাজে জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইটে তার লাশ দেশে আনা হয়। পরে রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হবে। বেলা ১১টায় জাতীয় শহিদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নেয়া হবে। বাদ জোহর এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়ি সর্বশেষ (চতুর্থ) নামাজে জানাজা সোম টিওরী পাকা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, নামাজে জানাজা শেষে সোম টিওরী পাকা জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে তিনি শায়িত হবেন।

গতকাল সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com