বৃহস্পতিবার, ১১:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নির্বাচনী যুদ্ধের আগে নামাজে ইমামতি করলেন এরদোয়ান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

তুরস্কে গুরুত্ব নির্বাচনের আগে নামাজে ইমামতি করলেন প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোগান। রাজধানী ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদে গত শনিবার মাগরিবের নামাজ পড়ান তিনি। আজ রোববার দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। আরটিই, গার্ডিয়ান

এরদোয়ান মূলত এর মাধ্যমে সাবেক উসমানি সাম্রাজ্যের সুলতানদের একটি ‘রীতি অনুসরণ’ করেছেন। যুদ্ধে যাওয়ার আগে সুলতানরা নিজেরাই নামাজ পড়াতেন। ৬৯ বছর বয়েসি প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনটিকে ‘যুদ্ধ’ হিসেবে ধরে সেই রীতি পালন করলেন।

এবারের নির্বাচনে এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত কূটনীতিক কেমাল কিলিকদারোগলো। তুরস্কের যেসব রাজনৈতিক দল রয়েছে সেগুলোর মধ্যে ছয়টি দল জোটবদ্ধ হয়ে কেমালকে মনোনয়ন দিয়েছে। এ দলগুলো এক হয়েছে এক লক্ষ্য নিয়ে তা হলো এরদোগানের ২০ বছরের শাসনের অবসান ঘটানো।

নির্বাচনের আগে যেসব জনমত জরিপ চালানো হয়েছে, সেগুলোতে ধর্মনিরপেক্ষপন্থী কেমাল বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের চেয়ে কিছুটা এগিয়ে আছেন।

তবে ধর্মনিরপেক্ষ ও আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ১৯২৩ সালের পর আয়া সোফিয়াকে জাদুঘর বানিয়ে সেটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন। কিন্তু ২০২০ সালে আবারও এটিকে মসজিদের রুপে ফিরিয়ে আনেন প্রেসিডেন্ট এরদোয়ান। এরমাধ্যমে তুরস্কে ইসলামপন্থিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে আয়া সোফিয়াকে জাদুঘর থেকে আবারও মসজিদ বানানোয় পশ্চিমা দেশগুলো তার ওপর কিছুটা ক্ষুব্ধ হয়।

 

সূ্ত্র : আমাদের সময় ডটকম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com