রবিবার, ১১:০৯ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন; আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন

ইমরান খান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আজ মঙ্গলবার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।

ইসলামাবাদ হাই কোর্টের বাইরে থেকে র‌্যাঞ্জার্স বাহিনী আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে হেফাজতে নেয়। তিনি সেখানে তার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার জামিন নিতে গিয়েছিলেন।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে একটি কালো ভিগোতে করে নিয়ে যায়।

গ্রেফতার নিশ্চিত করে ইসলামাবাদ আইপিজি ড. আকবর নাসির খান বলেন, আল কাদির মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

পিটিআই আইনজীবী ফয়সাল চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আমের ফারুককে বিষয়টি জানিয়েছেন। আর বিচারপতি ইসলামাবাদ পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ইসলামাবাদ পুলিশ প্রধান আদালতে হাজির না হলে তিনি প্রধানমন্ত্রীকে ‘তলব’ করবেন।

সূত্র : জিও নিউজ, ডন এবং অন্যান্য

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com