বৃহস্পতিবার, ০১:১৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ফাইটার সিনেমায় হৃতিকের পারিশ্রমিক ১১১ কোটি!

বিনোদন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫০ বার পঠিত

বিনোদন ডেস্ক:
‘পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ অভিনীত এ সিনেমা মুক্তির পর বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণের প্রস্তাব পেয়েছেন। বর্তমানে ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটিতে অভিনয় করছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন।

জানা যায়, অ্যাকশন ঘরানার এ সিনেমার বাজেট ২৫০ কোটি রুপি। কিন্তু বলিউড অভিনেতা-প্রযোজক ও চিত্রনাট্যকার কেআরকে জানিয়েছেন, সিনেমাটির নির্ধারিত বাজেট ছাড়িয়ে গেছে। কারণ পরিচালক সিদ্ধার্থ, অভিনেতা হৃতিক মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন।

এক টুইটে কেআরকে জানিয়েছেন, হৃতিক রোশানের ‘ফাইটার’ সিনেমার বাজেট ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এখন এত টাকার ব্যবস্থা করা অসম্ভব। পরিচালক সিনেমাটির জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৪০ কোটি রুপি, হৃতিক নিচ্ছেন ৮৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি ১২ লাখ টাকার বেশি) এবং দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকার বেশি)। অন্য তারকাদের পারিশ্রমিক ১৫ কোটি রুপি। এ বাবদ মোট ব্যয় ১৬০ কোটি রুপি।

বড় বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করেছেন নির্মাতারা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com