রবিবার, ১০:৪০ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী কাফী, প্রবীণদের মঞ্চে বসিয়ে নিজে দাঁড়ালেন পেছনে, বক্তব্য দিলেন সাধারণ মানুষের মাঝে গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন; আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন

বাংলাদেশকে ‘উন্নয়নের মহাসড়কে’ নিয়ে গেছে সরকার : প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে ‘উন্নয়নের মহাসড়কে’ নিয়ে যেতে সক্ষম হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে রিজ কার্লটন হোটেলে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে ছয় দিনের সরকারি সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে জাতির পিতার উন্নত ও সমৃদ্ধ সোনার দেশ হিসেবে গড়ে তোলা হবে এবং এটাই আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্য মাথায় রেখে কাজ করব।’

শেখ হাসিনা বলেন, ‘সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে। ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে তারা (বিএনপি-জামায়াত) আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। দয়া করে তাদের প্রচারণায় কান দেবেন না।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com