শুক্রবার, ১২:২৫ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, যতটা সম্ভব তা ঢেকে রাখাই উচিত : সালমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ১২৩ বার পঠিত

রিল লাইফ নয়, রিয়েল লাইফের কথা বললেন বলিউড সুপার স্টার সালমান খান। ভাইজানের মত, মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই তা যতটা পারা যায় তা ঢেকে রাখাই ভালো। আপ কি আদালত-এ এসে অভিনেত্রী পলক তিওয়ারির মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভাইজান। উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাতকারে এসে পলক বলেন, সালমান খানের সেটে একটা অলিখিত নিয়ম থাকে। সেটি হলো, মেয়েদের যতটা সম্ভব তাদের কাঁধ ঢেকে রাখতে হবে।

কিসি কী ভাই কিসি কী জান ছবিতে সালমানের কো স্টার পলক তিওয়ারি মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সালমান আপ কী আদালত অনুষ্ঠানে বলেন, একটা ভালো ছবি বানালে পরিবারের সবাই তা দেখতে যায়। আমার মনে হয় নারীদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই আমার মনে হয় নারীদের শরীর যতটা ঢাকা থাকবে ততটাই ভালো। এনিয়ে আমার কোনো দ্বিচারিতা নেই।

এই নিয়ম কি শুধু নারীদের জন্য? সালমান বলেন, আসলে সমস্যাটা নারীদের নিয়ে নয়। পুরুষদের। যেভাবে একজন পুরুষ আপনার বোন, মেয়ে, স্ত্রীর দিকে তাকিয়ে থাকে তা আমার ভালো লাগে না।

নিজের মন্তব্যের সমর্থনে সালমান আরা বলেন, সাবাই জানে আমরা কখনো কখনো নিজেদের সংযম হারিয়ে ফেলি। তাই আমরা যখন কোনো ছবির শ্যুটিং করি কখন খেয়াল করা উচিত আমরা যেন সংযম হারিয়ে না ফেলি।

উল্লেখ্য, সিদ্ধার্থ খান্নাকে দেয়া এক সাক্ষাতকারে পলক তিওয়ারি বলেন, সালমান স্যারের সাথে একটি অ্যাড ফিল্ম্ করেছিলাম। অনেকেই এটা জানেন না। সালমান স্যারের একটা নিয়ম ছিল যে কোনো নারী তার সেটে থাকবে তাদের নেকলাইন যেন উঁচু থাকে। সব মেয়েই তাদের শরীর ঠিকঠাক ঢেকে রাখবে। আমার ক্ষেত্রে আমি এটাই করেছিলাম। বড়দের সামনে ঠিকমতো ড্রেস করে থাকি।
সূত্র : জি নিউজ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com