বুধবার, ১০:০৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা রানা হামিদ (৩২) এবং তার ২ সহযোগীকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা হতে বিদেশ পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা ১। মোঃ রানা হামিদ (৩২), পিতা-মোঃ জাহিদুর রহমান, সাং-রমনপুর, থানা-মানিকগঞ্জ সদর এবং তার অন্যতম সহযোগী ২। মোঃ রেজাউল ইসলাম (৩৫), পিতা-মোঃ মোন্নাফ মোল্লা, সাং-দরিকান্দি, থানা-শিবালয় ও ৩। মোঃ সুজন (২৬), পিতা-আব্দুল মালেক, সাং-ধামধারা, থানা-শিবালয়, সর্ব জেলা-মানিকগঞ্জদেরকে ৩০/০৪/২০২৩ তারিখ ১৬১৫ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামীদের জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স নেই। তারা দেশের বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া সাধারন মানুষকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভিকটিমদের টার্গেট করে বিদেশে পাঠানোর জন্য লোভনীয় প্রলোভন দেখিয়ে ফাদে ফেলে। পরবর্তীতে ভিকটিমকে মতিঝিলে অবস্থিত তাদের ‘রোহান ট্যুরস্ এন্ড ট্রাভেলস্’ নামীয় অফিসে নিয়ে পাসপোর্ট জমা রেখে ভিসা এবং পরবর্তী কার্যক্রমের জন্য দফায় দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এরপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও তারা ভিকটিমকে বিদেশ না পাঠাতে পারায় ভিকটিমরা তাদের অফিসে গেলে তারা ভিকটিমকে বিভিন্ন রকমের ভয়-ভীতি প্রদর্শন করে টাকার আশা ছেড়ে দিতে বলে। উক্ত চক্রটি এভাবে দীর্ঘদিন যাবৎ দেশের পিছিয়ে পড়া মানুষকে বিদেশ পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে। এসকল অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com