রবিবার, ০২:৫৩ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গরমে ক্লান্তিবোধ যে ভিটামিনের অভাবে হয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

 

বিশেষজ্ঞরা বলছেন, ক্লান্তিবোধ কিংবা মানসিক অবসাদের বড় কারণ হলো ভিটামিন ডি। এই ভিটামিনের অভাবে পিঠে ব্যথা, মাথাব্যথা, শরীর দুর্বল লাগার অনুভূতি হতে পারে আপনার।

বিশেষজ্ঞরা বলছেন, হাড় মজবুত করা ছাড়াও ভিটামিন ডি-র আরও অনেক উপকারিতা রয়েছে। রক্তে কমতে থাকা এই ভিটামিনের মাত্রা মূত্রাশয়ের ক্যানসার, অবসাদ এবং ডায়াবিটিসের মতো রোগেরও জন্ম দেয়।

নারীদের ক্ষেত্রে ভিটামিন ডি-র ঘাটতি তৈরি হয় মূলত ঋতুস্রাব বন্ধ হওয়ার পর। পুরুষদের ক্ষেত্রেও আবার নির্দিষ্ট একটা বয়সের পর রক্তে ভিটামিন এ-র অভাব দেখা যায়।

শীতকালে ভিটামিন ডি-র ঘাটতি বেশি দেখা যায়। কারণ সূর্যালোকের অভাব। কিন্তু গ্রীষ্মে চড়া রোদ থাকা সত্ত্বেও অনেক সময়ে শরীরে ভিটামিন ডি-র মাত্রা কমে যায়। গরমকালেও যে এমন হতে পারে, তা অনেকেই মানতে চান না। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণে রোদ থাকা সত্ত্বেও ভিটামিন ডি-র ঘাটতি তৈরি হতে পারে। কোন লক্ষণগুলি দেখে তা বুঝবেন?

হাড়ের ক্ষয়

হাড় মজবুত ও শক্তিশালী রাখতে প্রয়োজন পর্যাপ্ত ক্যালশিয়াম। যার জোগান দেয় ভিটামিন ডি। তবে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি থাকলে ক্যালশিয়ামের অভাবে হাড় ভিতর থেকে ক্ষয়ে যেতে থাকে।

অত্যধিক ক্লান্তি

শরীরে ভিটামিন ডি-র অভাব ঘটলে সব সময়ে একটা ক্লান্তি ঘিরে থাকে। অতি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়। গরমে এমনিতেই ক্লান্তি বেশি হয়। গরমের কারণে হচ্ছে ভেবে অনেকেই বিষয়টি এড়িয়ে যান। কিন্তু এমন হলে আলাদা করে সাবধান থাকা জরুরি।

মানসিক অবসাদ

গবেষণা বলছে, ভিটামিন ডি শরীরের পাশাপাশি মনকেও নিয়ন্ত্রণ করে। বিশেষ করে শীতকালে যখন সূর্যের আলো কম থাকে, তখন মানসিক অবসাদ যেন আরও চেপে বসে। কিন্তু গরমেও হতে পারে এমন। গ্রীষ্মের রোদে তাপ এত বেশি থাকে যে, ভিটামিন ডি পরিপূর্ণ ভাবে শোষণ করতে পারে না শরীর।

পিঠে ব্যথা

শুধু বয়স্করা নন, পিঠের ব্যথার সমস্যায় ভুগছেন অনেক কমবয়সিরাও। অনেকেই এর কারণ হিসাবে দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে বসে কাজ করাকে ধরে নেন। তবে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি থাকলেও হতে পারে পিঠে ব্যথা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com