বুধবার, ১০:০৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কালীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি আরোহী নিহত ১, আহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া এনা বাসের ধাক্কায় সিএনজি আরোহী এক কিশোর নিহত ও অপর এক কিশোর আহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায় নি। পুলিশ বাসসহ এনার চালক ও সিএনজি গাড়িটি আটক করেছে। মঙ্গলবার কালীগঞ্জের মূলগঁাও এলাকায় টঙ্গি-কালীগঞ্জ-ভৈরব মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে এনা পরিবহনের একটি বাস বেপরোয়াগতিতে ঢাকা যাচ্ছিল। পথে বাসটি টঙ্গি-কালীগঞ্জ-ভৈরব মহাসড়কের মূলগঁাও এলাকায় ঘোড়াশালগামী যাত্রীবাহী অপর একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটির সামনের অংশ দুমড়ে যায় এবং সিএনজি’র আরোহী অজ্ঞাত এক কিশোর ঘটনাস্থলেই নিহত ও মিরাজ (১৪) নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়। আহত মিরাজ গাজীপুরের টঙ্গি এলাকার জালাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা আহত মিরাজকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। দূর্ঘটনার পর সিএনজি’র চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এসময় বাসের চালক আব্দুল আলিম ওরফে হালিমকে আটক এবং দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করে।

কালীগঞ্জ থানার ওসি মোঃ ফায়েজুর রহমান জানান, নিহত যুবকের সঙ্গে মোবাইল, জাতীয় পরিচয়পত্র বা অন্য কোন কাগজপত্র না পাওয়ায় তার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। তবে এখনো নিহত যুবকের পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com