মঙ্গলবার, ০৯:৪২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: বিএনপির সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিব রয়েছেন। আরও ৪৪ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ কে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলানিউজ২৪, সময় টিভি

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় দেন। এর আগে গত ১২ এপ্রিল যুক্তিতর্ক উত্থাপন শেষে একই আদালত ১৮ এপ্রিল মামলার রায়ের দিন ধার্য করেছিলেন। ওইদিন সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৮ জন আসামিকে আদালতের কাঠগড়ায় আনা হয়েছিল। এদিকে এই মামলায় অ্যাডভোকেট আবদুস সাত্তার নামে এক আসামি জামিনে মুক্ত রয়েছেন। এছাড়াও ৯ জন আসামি পলাতক রয়েছেন ও দুজন মারা গেছেন।

১২ এপ্রিল যুক্তিতর্ক শুনানিতে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল প্রমুখ।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com