বুধবার, ০৪:৫০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার পঠিত

 

দীর্ঘ ৮ বছরের পলাতক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে বৃহস্প‌তিবার (১৩ এপ্রিল) রাজধানীর হাজারীবাগ এলাকা থে‌কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃ‌তের নাম- উজ্জল খান (৩০)।

র‌্যাব–২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক ব‌লেন, ২০১৩ সালে মাদারীপুর জেলার সদর থানাধীন আড়িয়ালখাঁ নদীর পাড়ে জনৈক বাবু তার স্ত্রী শাহজাদীকে সহযোগী উজ্জ্বল ও নাঈমসহ নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। নিহত ভিকটিমের মা ঘটনার পর মাদারীপুর সদর থানায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ উজ্জ্বল খানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

আদালতের নির্দেশে উজ্জ্বল খানকে ২০১৬ সাল পর্যন্ত জেল হাজতে আটক রাখা হয়। পরে ২০১৬ সালে উজ্জ্বল খান হাইকোর্ট থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান।

ফজলুল হক ব‌লেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল শুক্রবার রাতে হাজারীবাগ এলাকায় অভিযান চা‌লি‌য়ে আসা‌মি উজ্জলকে গ্রেপ্তার ক‌রে।

গ্রেপ্তার উজ্জল খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গে‌ছে, জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেপ্তার এড়া‌তে তি‌নি এক স্থানে কখনোই তিন মাসের বে‌শি সময় থাকেননি। গ্রেপ্তার এড়াতে এক এক স্থানে কখনো রাজমিস্ত্রি, কখনো দিনমজুর, কখনো কারখানার শ্রমিক সেজে নিজের নাম পরিবর্তন করে ছদ্মবেশে আত্মগোপনে ছি‌লেন। এভাবে দীর্ঘ সম‌য়েও উজ্জ্বল খান পলাতক থাকেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com